• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

24live@21
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । আজ সকাল থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে । গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৫ মিনিটে ।

দ্বিতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

২ নভেম্বরের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ