• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহাগ গ্রেফতার

24live@21
আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

নাশকতা মামলায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. সোহানুর রহমান সোহাগকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা তাকে গ্রেফতার করে র‍্যাব।

শনিবার (২৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সোহাগকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, আসামি বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। তিনি রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ