• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন

24live@21
আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ২ জন ও ঢাকার বাইরে ৩ জন।
আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬৯ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১২৪ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৪৫ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৫৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৯১১ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৬৩৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯৪৭ জন ও ঢাকার বাইরে ৬৯২ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৬ হাজার ৮২৫ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৫৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৩২ জন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ