• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

24live@21
আপডেটঃ : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে শুক্রবার একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে।
দূতাবাস থেকে এ কথা বলা হয়েছে।

ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এটি এ ধরনের সর্বশেষ হামলা।

একজন মার্কিন কর্মকর্তা জানান, বাগদাদের দূতাবাস কমপ্লেক্সে আমেরিকান ও জোটবাহিনী লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

হামলার দায় দায়িত্বও কেউ স্বীকারও করেনি।

উল্লেখ্য, ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় জিহাদীদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানী দূতাবাসে হামলার বিষয়ে সতর্ক করে বলেছেন, এ হামলা দেশের নিরাপত্তাকে ক্ষুন্ন করে। তিনি দায়ীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ