• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মিছিল

24live@21
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

বুধবার সকালে মিছিলটি কমলাপুর আইসিডি থেকে শুরু হয়ে টিটিপাড়া রেললাইন কিছুসময় অবরোধ করে রাখে। পরে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। সরকার পতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন দলটির কর্মীরা।

মিছিলে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ওভি আজাদ চৌধুরী নাহিদ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভুইয়াসহ ওয়ারী ও গেন্ডারিয়া থানা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র :জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ