• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

পাচারকালে চাঁদপুর থেকে ৬৫মণ জাটকা জব্দ

24live@21
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া থেকে পাচারকালে ২ হাজার ৬০০ কেজি (৬৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাণ বাজার ও নতুন বাজার ব্রিজের ওপরে অভিযান চালিয়ে ১০টি সিএনজি চালিত অটোরিকশা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পাল বাজারের ওভারব্রিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রিজের ওপরে পরিবহনরত ১০ টি সিএনজি থেকে ২ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা পরে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। ব্যবসায়ীরা সদরের মেঘনা উপকূলীয় এলাকা বহরিয়া থেকে বিক্রির উদ্দেশ্যে জাটকাগুলো মতলব উত্তরে নিয়ে যাচ্ছিল বলে জানান এই কর্মকর্তা।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ