• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

Md Islam
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলেছে, গ্রেপ্তার মোহাম্মদ রনি ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ২০১৫ সালে রাজধানীর বাংলামোটর ও হাতিরঝিল এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই দুই ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি রনি। রনি তুরাগ থানা এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তুরাগ থানা ও হাতিরঝিল থানার যৌথ পুলিশ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ