• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

একশ বছর ধরে আমরা নেতৃত্বহীন: মামুনুল হক

Md Islam
আপডেটঃ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, খেলাফতের পতন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল মুসলিম উম্মাহর ঐক্যের জন্য এক বড় আঘাত। একশ বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় আছি। এই দীর্ঘ সময়ের ক্ষতি এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে, যারা ভবিষ্যতে উম্মাহর জন্য পথপ্রদর্শক হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদের সমস্যাগুলো সমাধান করতে হলে খেলাফতের মতো একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। ইসলামী মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত খেলাফতই পারে মুসলিম উম্মাহকে সমৃদ্ধি ও স্থায়িত্বের পথে নিয়ে যেতে। আমাদের মূল লড়াই বিদ্যমান ইহুদীবাদী বিশ্বব্যবস্থার সঙ্গে, সে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আলোচকরা বলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে শুধু মুসলিম জাতিই নয়, বরং সমগ্র বিশ্ব একটি ন্যায়বিচার, শান্তি ও মানবিকতার আদর্শে পরিচালিত হবে। সঠিক নেতৃত্বের অভাবে আজ মুসলিম দেশগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে পতিত হয়েছে।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, গবেষক আলেম মাওলানা মুসা আল হাফিজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য আবুল হাসানাত জালালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ ও বাইতুল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম, মুফতি সাইদ আহমদ, মুফতি আবু মুহাম্মাদ রাহমানী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, ইঞ্জিনিয়ার এস এম নাহিদ এবং কবি মাওলানা সাইফ সিরাজ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ