• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ইসলামপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

জামালপুরের ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন শহিদুর রহমান নামে এক কৃষক। তিনি ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে আজ সোমবার বিকেলে জামালপুরের পুলিশ সুপার, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় প্রেসক্লাব বরাবর ‘ইসলামপুর থানার এসআই দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল প্রসঙ্গে’ লিখিত অভিযোগ দিয়েছেন ওই কৃষক।

অভিযোগকারী শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জমি থেকে প্রতিপক্ষ সরিষা তুলে নিলেও ঘুষের দাবিকৃত টাকা না পেয়ে উল্টো আমাদের “চোর” বানিয়ে এসআই দেলোয়ার আদালতে প্রতিবেদন দিয়েছেন। এখন মিথ্যা প্রতিবেদনেই আমাদের জেলহাজতে যেতে হতে পারে।’

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ যে কেউ করতেই পারে। তবে আমি কোনো অন্যায় কাজ করিনি। যা করেছি, তা আইনসিদ্ধ।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এসআই মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাইনি।

সূত্র : আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ