• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শোকাবহ আগস্টের শোক র‌্যালিতে মুন্সীগঞ্জে মানুষের ঢল

24live@21
আপডেটঃ : বুধবার, ২ আগস্ট, ২০২৩

জেলার লৌহজংয়ে শোকাবহ আগস্টের প্রথমদিনে শোক র‌্যালিতে মানুষের ঢল নামে।

মঙ্গলবার শ্রবাণের বৃষ্টি উপেক্ষা করে নানা অঞ্চল থেকে মানুষ পদ্মাপাড়ের লৌহজং কলেজ মাঠে জড়ো হন। পরে প্রধান সড়ক ধরে র‌্যালিটি মালির অঙ্কে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

স্মরণকালের বৃহৎ এই শোকর‌্যালিতে নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।

পরে শোক মঞ্চে সামাবেশ তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, আমাদের প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ঘরে-ঘরে ছড়িয়ে দিতে হবে। জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যার সাথে জড়িতদের ঘৃণা জানিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাঙালির স্বাধীনতা ও মুক্তির স্থপতি বঙ্গবন্ধু বাংলারমাটি ও মানুষের পরম আপনজন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকাতে হবে।

লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক রশিদ শিকদার।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ