বগুড়া শহরে স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামের একজন অটোভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের সদর থানার সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মরহুম বগার ছেলে।
এই দুর্ঘটনায় বিএফ শাহীনস্কুল ও কলেজের ঘাতক বাস (ঢাকা চ- ৩৮৭৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন। পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার সকালে আলুবোঝাই ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিল। এ সময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী স্কুলবাসাটি পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।
ইন্সপেক্টর জালাল উদ্দিন আরো জানান, দুর্ঘটনার সময় বাসে কিছু শিক্ষার্থীও ছিলেন। তারা ঘটনার পরেই বাস থেকে নিরাপদে নেমেছেন।
সূত্র :নয়া দিগন্ত