• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

জেলহত্যা দিবস উপলক্ষে গাজীপুরে জিইউজে’র দোয়া মাহফিল

24live@21
আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) উদ্যোগে ঐতিহাসিক ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জিইউজের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক কামাল হোসেন বাবুল।

এসময় আলোচনা সভা উপস্থিত ছিলেন- সদস্য কাজী মো. আব্দুল মান্নান, আরিফা আক্তার, রেজাউল করিম মোল্লা, মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারকীয় হত্যাযজ্ঞে নিহত জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ