• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সাইকেলের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

24live@21
আপডেটঃ : বুধবার, ২২ মার্চ, ২০২৩

ঠাকুরগাঁওয়ে বাইসাইকেলের ধাক্কায় মো: সরিফুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বারঢালী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সরিফুল ইসলাম ওই উপজেলার লালাপুর বারঢালী গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার বারঢালী বাজার এলাকায় মোটরসাইকেলের সাথে এক বাইসাইকেলের ধাক্কা লাগলে রাস্তা থেকে ছিটকে পড়েন সরিফুল। এ সময় মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন তিনি। আহত অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র :নয়া দিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ