• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

৫০ লাখ টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগরে ৫৮২ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জীবননগর পৌর এলাকার ইসলামপুর থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামাল।

থানা পুলিশ জানান, দুইজন স্বর্ণ পাচারকারী জীবননগর থেকে স্বর্ণের বার নিয়ে ভারতে পাচার করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। জীবননগর থেকে দুই পাচারকারী স্বর্ণ নিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে যাচ্ছিল। ইসলামপুর এলাকায় মোটরসাইকেলটি থামার জন্য সিগন্যাল দিয়ে, দুই পাচারকারীকে আটক করে তল্লাশি করলে জিয়া উদ্দিনের মাজায় লুকিয়ে রাখা অবস্থায় দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ৫৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছে। স্বর্ণের বারগুলো মঙ্গলবার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

সূত্র :যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ