চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ইপিজেড থানাধীন টিসিবি ভবন কম্পাউন্ড এলাকায় রনদা ইনসোল ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে বেলা ১১টা ১০ মিনিটে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানাটিতে জুতার সোল উৎপাদন করা হয়। কারখানার গোডাউনে আগুনটা লাগে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
সুত্র : জাগোনিউজ২৪.কম