• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

24live@21
আপডেটঃ : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

রাজধানীর কদমতলী থানার পূর্ব ধোলাইপাড় এলাকার একটি বাসা থেকে মোছা. শারমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ৩৫ নম্বর পূর্ব ধোলাইপাড় ষষ্ঠ তলা ভবনের দক্ষিণ পাশের ফ্ল্যাটের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. জিনাত রেহানা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে কদমতলীর পূর্ব ধোলাইপাড় ষষ্ঠতলা একটি বাসা থেকে শারমিন আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত শারমিনের স্বামী জুয়েল সৌদিপ্রবাসী তার দুই কন্যা সন্তান রয়েছে। গত ২৪ এপ্রিল শারমিনের বাবা মুন্সিগঞ্জ থেকে তার বাসায় বেড়াতে এসেন। এরপর শারমিনের দুই মেয়েকে সঙ্গে তার বাবার তাদের বাড়িতে যান। আজ ওই বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ