• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

24live@21
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

জেলার পৃথক স্থানে বজ্রপাতে আজ তিনজনের প্রাণহানি ঘটেছে। সকালে দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, দিরাই উপজেলার চরনারচর এলাকায় বজ্রপাতে আব্দুল মালেক (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেক চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

অপরদিকে, বিশ্বম্ভরপুরে জয়নাল মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি সলুকাবাদ ইউনিয়নের মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে। একই সময়ে সেলিম মিয়া (২৫) নামে অপর আরেক শ্রমিকের মৃত্যু হয়। তিনি জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার চরনারচর গ্রামের আব্দুল মালেক প্রতিদিনের মতো সকালে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী এক জেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে একই সময়ে জেলা বিশ্বম্ভরপুর উপজেলার দুই শ্রমিক ধোপাজান নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে শুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে দুইজনের মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যর সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ