• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নড়াইলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

24live@21
আপডেটঃ : সোমবার, ১৯ জুন, ২০২৩

জেলায় আজ ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যাগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রোববার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুুলতানা, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভ’ইয়া, মুুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী প্রমূখ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাসরিন সুুলতানা জানান ,ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ৫১ পরিবারের মধ্যে ১১২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হবে। যার মূল্য তিন লক্ষ ৩৬ হাজার টাকা।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ