• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

24live@21
আপডেটঃ : সোমবার, ১৯ জুন, ২০২৩

জেলা সদরে আজ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহির মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে ফেনী শহরতলীর বিসিক শিল্প এলাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) এবং একই এলাকার আবদুল আউয়ালের ছেলে মো. সজীব (১৯)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাবু নামে আরও একজন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে তারেক, সজীব ও বাবু মোটরসাইকেল যোগে ফেনী থেকে কুমিল্লার দেবীদ্বারে নিজেদের এলাকায় ফিরছিলেন।পথিমধ্যে বিসিক শিল্প এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মুখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে মোটরসাইকেলটির তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের আরোহি মো. তারেককে মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে ভর্তি কিছুক্ষণ পর অপর আরোহি সজীব মারা যান।

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, দু’জনের মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।

সুত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ