• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

24live@21
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড় টায় নতুন বাজার এলাকার ঘোনাপাড়া-পাটগাতী সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসাদ শরীফ (৭০) পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে গিমাডাঙ্গা নতুন বাজার নামেন আসাদ শরীফ। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। তখন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।

তিনি জানান, বৃদ্ধ ব্যাক্তিকে ধাক্কা দেয়া গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে কাউন্টারের পাশে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ