• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি নিহত

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান ও পাবনার সুজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল।

শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, মোটরসাইকেলে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে চিহ্নিত করতে আশেপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা সনাক্তের চেষ্টা করছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ