• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

জেলার চারটি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে কুমার, কামার পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে সার্বজনীনভাবে সোমবার শ্রী শ্রী বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত হয়েছে।

জেলায় প্রায় শতাধিক স্থানে পুজার আয়োজন করা হয়। পূর্বে বিভিন্ন পরিবারে এই পুজা অনুষ্ঠিত হত কিন্তু বর্তমানে কামার, কুমার,নরসুন্দর, স্বর্ণকার পেশার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সংগঠনের মাধ্যমে একত্রিতভাবে সার্বজনীনভাবে এই পুজার আয়োজন করে থাকে। ঝালকাঠিতে জুয়েলারি সমিতি ও নর সুন্দর সমিতির পক্ষ থেকে পুজার আয়োজন করা হয়।

ঝালকাঠির শ্রী শ্রী পাবলিক হরিসভা চত্বরে নরসুন্দর সমিতির পুজা অর্চনা অনুষ্ঠানে নরসুন্দর সমিতির সভাপতি নির্মল চন্দ্র শীল সভাপতিত্ব করেন। সোমবার দুপুর দেড়টায় অনুষ্ঠানে ঝালকাঠি পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসিম কুমার সাহা প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও শ্রী শ্রী হরিসভা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অচি সাহা।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ