• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা উদযাপিত

24live@21
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জেলার শ্রীশ্রী রামকৃষ্ণ মিশনে কুমারি পুজা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপূজারই অংশ হিসেবে কুমারী পুজা হয়। রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার মহাঅষ্টমীর দিনে কুমারী পূজায় দেবীর আসনে বসেন নগরীর বিদ্যা নিকেতন হাই স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মিষ্টি চক্রবর্তী। মিষ্টির বাবা দীপঙ্কর চক্রবর্তী দেওভোগ লক্ষ¥ী নারায়ণ আখড়ার একজন পুরোহিত, মা শম্পা চক্রবর্তী একজন গৃহিণী।

কুমারী পূজা পরিচালনা করেন- রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

লেখক তারাপদ আচার্য্য জানান, ১৯০৯ সালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর থেকেই নারায়ণগঞ্জে দুর্গাপুজার অষ্টমী দিনে কুমারী পুজা হয়ে আসছে। প্রায় একশত বছর আগে স্বামী বিবেকানন্দ নয়জন কুমারিকে নিয়ে এই পূজার প্রচলন করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর রামকৃষ্ণ মিশনে কুমারী পুজা হয়।

জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয়জনদের নিয়ে মন্ডপে-মন্ডপে ঘুরে সময় পার করছে কিশোর-কিশোরীসহ সব বয়সের মানুষ। এবার নারায়ণগঞ্জের ২২৪টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ