• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

24live@21
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাসে ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ভোরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ