• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লায় নাঙ্গলকোটে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী দুই শিশুর মৃত্যু

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

জেলার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী দুই শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ২টায় উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে।

নিহত শিশু দু’জনই স্থানীয় আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তারা দু’জন চাচাতো- জেঠাতো ভাই।

স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার অষ্টগ্রাম পুর্ব পাড়ার হিন্দু বাড়ীর লিটন সুত্রধরের পুত্র আনন্দ সূত্রধর (৫) এবং জুবরাজ সূত্রধরের পুত্র পাবন সূত্রধরকে (৫) সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। একসাথে দুজন শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যপারে নাঙ্গলকোর্ট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বাসসকে জানান, আমরা খবর পেয়েছি। শিশুর পরিবারের সাথে কথা বলেছি, তারা অভিযোগ দিতে চান না, তাই মৃতদের দাফন কাজ সম্পন্ন হয়েছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ