• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

24live@21
আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মালবাহী পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- আরিফ হোসেন ও মনমত বৈরাগী।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, মালবাহী পিকআপ চট্টগ্রামমুখী ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে এটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সেখানে থাকা দুজনই মারা যান।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ