• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

হবিগঞ্জের শাউন ৪৩তম বিসিএস প্রশাসনে প্রথম

24live@21
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন ৪৩ তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। মঙ্গলবার বিকেলে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে চূড়ান্ত তালিকায় মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ১ম স্থান অধিকার করেছেন বুটেক্সের ৪০ তম ব্যাচের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন।

এর আগে ৪১তম বিসিএস এ শাউন বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রেজাল্ট পরবর্তী ফেসবুকের এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে শাউন লিখেন, “শোকর আলহামদুল্লিাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।”

শাউন এর বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ থেকে সে এইচএসসি পাস করেন।

সূত্র :বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ