• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ফেসবুকে নতুন ছবি শেয়ার করে যা লিখলেন অপু বিশ্বাস

24live@21
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক অপু বিশ্বাসের আজকের ভাবনা।

‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না’ এমন ক্যাপশন দিয়ে নিজের ফেসবুক পেজে চারটি স্থিরচিত্র পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যোগাযোগ করলে তিনি জানান, ঢাকার কাছেই পিংক সিটি নামক এলাকায় আজ মঙ্গলবার সকালে এসব স্থিরচিত্র তুলেছেন তিনি।

কথা প্রসঙ্গে অপু বিশ্বাস প্রথম আলোকে জানান, একটি টেলিভিশন চ্যানেলের শুটিংয়ে আজ সকালে সেখানে যান তিনি। পরিবেশ ও প্রকৃতি ভালো লাগায় মনের আনন্দে এসব স্থিরচিত্র মুঠোফোনে ধারণ করেছেন। এরপর তাৎক্ষণিকভাবে মনের মধ্যে ঘুরপাক করতে থাকা জুতসই একটি ক্যাপশন দিয়ে তা ফেসবুকে পোস্ট করেছেন।

অপু বিশ্বাস শিগগিরই নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। ‘স্বর্গে’ নামের এই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি এতে অপুর নায়ক হিসেবে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি তৈরি হবে।

এই মুহূর্তে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি। শুরুতে ছবিটা কম প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আস্তে আস্তে তার সংখ্যা বাড়তে থাকে। এদিকে শোনা যাচ্ছে, ঈদুল আজহায়ও অপু বিশ্বাসের দুটি চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’ ও ‘লাল শাড়ি’ মুক্তি পেতে পারে। দুটি ছবিরই পরিচালক বন্ধন বিশ্বাস।

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ