• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দীঘি-বাসার জুটির প্রথম

24live@21
আপডেটঃ : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নব্বই দশকের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে ‘মার্ডার ৯০’। ওয়েব ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দীঘি ও খাইরুল বাসার। কাল বুধবার সকালে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হচ্ছে ফিল্মটির শুটিং।
সহশিল্পী দীঘি সম্পর্কে খাইরুল বাসার বলেন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির “শেষ চিঠি” দেখেছি। ভালো কাজ করেন। এখানে যে চরিত্রটি দীঘি করবেন, চিত্রনাট্য পড়ে মনে হয়েছে সেটি তাঁকে মানাবে।

শোনা যাচ্ছে এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে—জানতে চাইলে খাইরুল বলেন, ‘হ্যাঁ, এটি নব্বই দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। তবে ঘটনাটি এখনই প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পেপার-পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’ তবে শুটিংয়ের ব্যাপ্তিকাল নিয়ে একটু আফসোস করলেন এই অভিনেতা, ‘শিডিউলের সময়টা আরেকটু বেশি পেলে কাজটি করে হয়তো স্বস্তি পাওয়া যেত। তারপরও চিত্রনাট্যটা ঠিকঠাক আছে, এই শিডিউলের মধ্যেই দারুণ কিছু হতে পারে।

অন্যদিকে দীঘির পছন্দের একজন অভিনেতা খাইরুল বাসার। দীঘি বলেন, ‘খাইরুল বাসার ভালো কাজ করেন। আগে পরিচয় ছিল কিন্তু তাঁর সঙ্গে কাজ করা হয়নি। এবার হচ্ছে।

ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ব কি না, ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি। তবে প্রত্যাশা থাকবে কাজের সময় তিনি আমাকে সহযোগিতা করবেন।’

মার্ডার ৯০ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের কাজ হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ হবে।’ এতে আরও অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।

সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ