• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

পুরোনো প্রেম জেগে উঠেছে সালমান খানের

24live@21
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বলিউড অভিনেতা সালমান খান সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাক-টু-ব্যাক ছবি দিয়ে ভক্তদের বিনোদন দিচ্ছেন। গত রোববার ইনস্টাগ্রামে তিনি নিজের একটি হাসিমাখা খুশির ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন ‘হে’।

ক্যাপশনের প্রতিক্রিয়া শুধু সালমান খানের ভক্তরাই জানাননি। তার প্রাক্তন বান্ধবী সংগীতা বিজলানিও এ ক্যাপশনের ওপর ভিত্তি করে কমেন্ট বক্সে নিজের মন্তব্য দিয়ে লিখেছেন ‘হেই’।

সংগীতার বিরল মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত বলেছেন, ‘পুরান প্রেম আবার জেগে গেছে’। অন্য এক ভক্ত লিখেছেন ‘ভাইসব ভাবিজিকে স্বাগত জানাও’।

ইনস্টাগ্রাম পোস্টে সালমান খান যে ছবিটি শেয়ার করেছেন তাতে তিনি কালো টি-শার্ট-এর সঙ্গে কবজিতে তার স্বাক্ষর রৌপ্য ব্রেসলেট পড়েছিলেন। নেটিজেনরা ধারণা করেছে ছবিটি সালমান খান তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ভিতর থেকে তুলেছেন।

সালমান ও সংগীতা একে অন্যেও প্রেমে পড়েছিলেন এবং প্রায় এক দশক ধরে ডেট করেছেন। এটি সালমানের দীর্ঘতম সম্পর্কের মধ্যে একটি ছিল। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বিয়ের কার্ড ছাপিয়েছেন। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বিয়েটা হয়নি। পরে সংগীতা ১৯৯৬ সালে মোহাম্মদ আজহার উদ্দিনকে বিয়ে করেন এবং ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সালমান এবং সংগীতা বর্তমানে খুব ভালো বন্ধু।

কাজের জন্য বর্তমানে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন সালমান খান। সিনেমাটি আসছে এপ্রিলে, ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

সূত্র : জাগোনিউজ২৪.কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ